1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ঢাকায় গোপন ‘মিশন’, মাগুরার আলোচিত আওয়ামী লীগ নেত্রী রিয়ার অপকর্ম ফাঁস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পঠিত
সরকার পতনের পর ৫ আগস্ট থেকে তিনি নিজ এলাকায় ফেরেননি। ভাড়া নেওয়া অভিজাত একটি ফ্ল্যাটে বসেই ঢাকায় ‘অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার’ মিশনে সক্রিয় ছিলেন বলে একাধিক সূত্রে অভিযোগ উঠেছে। সেই ফ্ল্যাট থেকে গোপনে চলে তার কথিত অপারেশন—যেখানে রিয়া শুধু একা নন, সাথে রয়েছে শরীফুল জোয়ার্দার, তাপস বিশ্বাস, ফাহিমা আক্তার এবং খলিল মৃধার মতো সহযোগীদের গড়া শক্তিশালী সিন্ডিকেট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে গোপনে ভিডিও ধারণ করতেন, যেগুলোর মাধ্যমে পরে চালানো হতো চাঁদাবাজি। এসব ভিডিওর কিছু ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে গেছে—যার মধ্যে রয়েছে মাগুরার এক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কানন ও মাগুরার প্রভাবশালী সংসদ সদস্য শিখরের একান্ত সচিবের আপত্তিকর দৃশ্য। এসব ঘটনায় একাধিক রাজনীতিক ও প্রশাসনিক কর্মকর্তা বেকায়দায় পড়েছেন।
সারঙ্গদিয়া গ্রামের ভুক্তভোগী সাঈদ শেখ বলেন,রিয়া স্বৈরাচারী আওয়ামী লীগের শাসন আমলে ঢাকাতে নারী সাপ্লাই এবং মাগুরায় মাদক বাণিজ্যের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল। সে এবং তার ভাগিনা (এম সাদিক হাসান সৈকত) ২০ কেজি গাঁজাসহ ঢাকা যাত্রাবাড়ী থানায় গ্রেপ্তার হন ।
তিনি আরও বলেন, গ্রামে তার মাদক বাণিজ্যে বন্ধ করতে বলায়, সে আমাকে হামলার পাশাপাশি খুলনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করে। এই স্বর্ণালী জোয়ার্দার রিয়া ক্ষমতাসীন সম্পদশালীদের টার্গেট করে যৌনতার ভিডিও ধারণ করে চাঁদাবাজি করতেন। আর এ ঘটনায় দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাননের নগ্ন ভিডিও ফেসবুকে ভাইরাল হলে পদ হারান কানন চেয়ারম্যান।
রিয়ার ভাগনে এম সাদিক হাসান সৈকত গত বছর ঢাকার যাত্রাবাড়ী থেকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন। ওই মামলায় রিয়াও অন্যতম আসামি। অভিযোগ রয়েছে, এই মাদকের চালান সরাসরি তার নির্দেশেই পরিচালিত হতো। একই সঙ্গে শ্রীপুর থানায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও চাঁদাবাজির একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
গত ২০২৪ সালের ২২ নভেম্বর ভোরে নিজ গ্রাম সারঙ্গদিয়া থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।ঐ দিন বিকেলে চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকা বিএনপি নেতাকর্মীরা জানান, তাদের দলের লোকজনের ওপর হামলা চালানো ও হয়রানির প্রতিবাদে তারা আদালতে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক লিখিত অভিযোগে বলা হয়েছে, রিয়া দীর্ঘদিন ধরে সরকারের ভেতর থেকে সরকারেরই ক্ষতি করার ষড়যন্ত্রে যুক্ত। বসুন্ধরায় বসেই পরিচালনা করতেন একাধিক সরকারবিরোধী মিটিং। তদন্তে পাওয়া গেছে কিছু গোপন অডিও ক্লিপিং এবং ভিডিও, যেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে।
ঢাকা গুলশান বিভাগের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “স্বর্ণালী জোয়ার্দারের বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে, তবে প্রভাবশালী কিছু মহলের ‘প্রোটেকশন’ থাকায় দীর্ঘদিন ধরেই তাকে স্পর্শ করা যায়নি। তবে বর্তমানে আমরা তাকে নজরদারিতে রেখেছি এবং আইনি প্রক্রিয়া চলছে।”
বিষয়টি নিয়ে জানতে চাইলে গুলশানের ডিসি তারেক মাহমুদ বলেন, ‘আলোচিত এই প্রতারককে ধরার চেষ্টা অব্যাহত আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা