1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

রিপোর্টার্স ইউনিটির ‘সবুজ উৎসব’ উপলক্ষে মাগুরায় বৃক্ষরোপণ ও বিতরণ

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পঠিত

“মুরে চাহি না, চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই” —
“কচি-সবুজের উৎসব আজই মোহনীয় মাগুরায়”

এই মনোমুগ্ধকর স্লোগানকে সামনে রেখে মাগুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘সবুজ উৎসব ২০২৫’। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ উৎসবের অংশ হিসেবে মাগুরা সদর উপজেলার সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শিমুল রানা, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিকাশ বাছাড় এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, রিপোর্টার্স ইউনিটির এই সবুজ অভিযান কেবল সদর উপজেলাতেই সীমাবদ্ধ থাকবে না; ধাপে ধাপে মাগুরার অন্যান্য তিনটি উপজেলাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সবশেষে উপস্থিত সবাই ‘সবুজে সবুজে রঙিন হয়ে উঠুক প্রিয় মাগুরা’ এই আশাবাদ ব্যক্ত করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির শুভ সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা