1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কলা বিক্রেতা ভজন গুহকে গলা কেটে হত্যা, যুবক আটক

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৪৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রাত ১১টার দিকে খবর পাই ঋষিপাড়ায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে সদর থানার ওসি ও ফোর্সসহ আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। পরে জানা যায়, নিহত ব্যক্তি ভজন গুহ। তিনি পেশায় কলা বিক্রেতা এবং চার মাস ধরে পরিবার নিয়ে ঋষিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।”

এ ঘটনায় প্রাথমিকভাবে ওই এলাকার এক যুবক আবিরকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পারিবারিক বিরোধ, আর্থিক লেনদেন অথবা ব্যক্তিগত শত্রুতা—সব দিক মাথায় রেখে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা