1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

গ্লোবাল টিভির বার্তা প্রধান হিসেবে যোগ দিয়েছেন নাজনীন মুন্নী

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

সাংবাদিক ও জনপ্রিয় উপস্থাপক নাজনীন মুন্নী সম্প্রতি গ্লোবাল টেলিভিশনে বার্তা প্রধান (চিফ নিউজ এডিটর) হিসেবে যোগ দিয়েছেন। টেলিভিশন সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করলেন।

২০০৬ সালে ‘দৈনিক সংবাদ’–এ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন নাজনীন মুন্নী। এরপর দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের পুনঃপ্রচার শুরু হলে তিনি সেই চ্যানেলে যুক্ত হন। সেখানে ‘একুশে বিজনেস’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এরপর নাজনীন মুন্নী একে একে যমুনা টিভি, চ্যানেল ২৪, নিউজ ২৪, ডিবিসি নিউজ এবং একাত্তর টেলিভিশনের মতো দেশের প্রথম সারির সংবাদভিত্তিক টিভি চ্যানেলগুলোতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয়ক টকশোতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সবশেষ তিনি ডিবিসি নিউজে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং টেলিভিশন সাংবাদিকতায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনি গ্লোবাল টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে নতুন যাত্রা শুরু করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা