1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় সাপে কাটা তরুণকে নেওয়া হয় দুই ওঝার বাড়ি, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মাগুরার সদর উপজেলায় সাপের কামড়ে শাওন শিকদার (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শাওন শিকদার ওই গ্রামের বাদশাহ শিকদারের ছেলে এবং আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয়ের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

শাওনের চাচাতো ভাই জহির শিকদার জানান, সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে হাঁটতে বের হলে একটি বিষধর সাপ শাওনকে কামড় দেয়। কামড় দেওয়ার পর পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় এক ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুঁক চললেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আরেক ওঝার কাছে নেওয়া হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে শাওনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষমেশ রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশীদ বলেন, “ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শুনেছি, তাকে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। অথচ আমাদের হাসপাতালে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম মজুত রয়েছে। যদি সময়মতো চিকিৎসা দেওয়া হতো, তাহলে হয়তো প্রাণে বাঁচানো যেত।”

এদিকে, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকদের মতে, সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেওয়াই একমাত্র কার্যকর উপায়। ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট করলে বিপদ বাড়ে—শাওনের মৃত্যু সেই করুণ বাস্তবতারই প্রমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা