1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

বাংলা টিভির মাগুরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন তৌহিদুল ইসলাম

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

বাংলা টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাগুরার সুপরিচিত সাংবাদিক ও সমাজ উন্নয়নকর্মী মোঃ তৌহিদুল ইসলাম। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর বাংলা টিভির কেন্দ্রীয় কার্যালয়ে তাকে ‘Magura Correspondent & Current Affairs’ পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়।

মোঃ তৌহিদুল ইসলাম একজন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত সাংবাদিক। বর্তমানে তিনি জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক ‘আমার সময়’ এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কর্মজীবন শুরু হয় করপোরেট জগতে— ব্র্যাক, একমি ফার্মা, বায়োফারমা, এপেক্স ফার্মা এবং এসিআই ফার্মাসিউটিক্যালস-এর মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর তিনি গতানুগতিক চাকরির পথ ছেড়ে সাংবাদিকতাকে বেছে নেন। পেশাগত সততা, দায়িত্ববোধ এবং সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকার জন্য তিনি ইতিমধ্যেই এলাকাবাসীর আস্থাভাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

স্ত্রী ও তিন কন্যার জনক হিসেবে পারিবারিক জীবনের পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। মাগুরার সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করাই তার সাংবাদিকতার অন্যতম লক্ষ্য।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মোঃ তৌহিদুল ইসলাম বলেন,
“বাংলা টিভির প্রতিনিধি হিসেবে আমি শুধু সংবাদ প্রচারেই সীমাবদ্ধ থাকবো না, বরং মাগুরার মানুষের বাস্তব জীবন, সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে আমার মূল অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সত্য-নির্ভর সাংবাদিকতা সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে।”

বাংলা টিভি কর্তৃপক্ষও আশা প্রকাশ করেছে যে, মোঃ তৌহিদুল ইসলামের মতো অভিজ্ঞ ও জনমুখী সাংবাদিকের হাত ধরে মাগুরার সংবাদ কাভারেজ আরও শক্তিশালী ও অর্থবহ হয়ে উঠবে।

এদিকে স্থানীয় সাংবাদিক মহল ও সামাজিক সংগঠনসমূহ তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই নিয়োগ মাগুরার গণমাধ্যম জগতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা