1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় সরকারি কলেজের পাশে বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মাগুরা শহরের সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের পাশের সড়কে লাল টেপ মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। হঠাৎ করে এ ধরনের বস্তু চোখে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে পথচারীরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন।

পুলিশ জানায়, তিনটি বোমাসদৃশ বস্তুর মধ্যে দুটি একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় এবং অপরটি পাশের একটি মার্কেটের সামনে পাওয়া যায়। প্রতিটি বস্তুর মধ্যে প্রায় ১০ মিটার দূরত্ব ছিল। তবে এগুলো আসলেই বোমা নাকি ককটেল তা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে মাগুরা সেনা ক্যাম্প থেকে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে সমন্বয় করেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি সেনা কর্মকর্তারা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। বর্তমানে মাগুরায় বোমা নিস্ক্রিয়করণ দল নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দল ঘটনাস্থলে পৌঁছালে বোমাসদৃশ বস্তুগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিস্ক্রিয় করা হবে।”

তিনি আরও জানান, কারা বা কেন এসব বস্তু সেখানে ফেলে গেছে তা এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের আতঙ্ক দূর করতে পুরো এলাকা পুলিশি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা