1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. বজলুর রশিদ ও আজিজার রহমান দুলু। আসামিপক্ষে আইনজীবী ছিলেন ফখরুল ইসলাম।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ রাতে কুড়িগ্রাম শহরে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ রয়েছে, প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এমনকি ‘বন্দুকযুদ্ধে’ হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরদিন আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড দিয়ে আরিফুলকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে জেলা প্রশাসন। পরে জামিনে মুক্তি পান সাংবাদিক আরিফুল এবং জেলা ও দায়রা জজ আদালতে নির্যাতনের অভিযোগে মামলা করেন।

এ মামলায় তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন ছাড়াও আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

টানা পাঁচ বছর মামলা চলার পর সম্প্রতি হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন পান সুলতানা পারভীন। আজ স্থায়ী জামিনের জন্য আদালতে হাজির হলে তা নামঞ্জুর করা হয় এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন আদালতে জামিন নিতে গেলে আদালত তা নামঞ্জুর করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা