1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘরে আগুন: স্বামী, স্ত্রী ও শিশু মারাত্মক দগ্ধ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বামী, দ্বিতীয় স্ত্রী ও তাদের ১৩ মাসের শিশুপুত্র মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক দ্বন্দ্বের জেরে বাহারুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী লাভলী (৩০) ও ১৩ মাস বয়সী সন্তান রোহানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সেই সময় তার প্রথম স্ত্রী সুমি আক্তার (৪২) ঘরের মেঝেতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন।

প্রতিবেশীরা আগুনের লেলিহান শিখা ও চিৎকার শুনে ছুটে এসে দরজা খুলে আহতদের উদ্ধার করে। ততক্ষণে বাহারুল ইসলাম, তার দ্বিতীয় স্ত্রী লাভলী এবং শিশু রোহান আগুনে ঝলসে গুরুতর আহত হন।

জানা যায়, দুইদিন আগে ঢাকায় গার্মেন্টসে চাকরিরত দ্বিতীয় স্ত্রী লাভলী তার সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন। এরপর থেকেই দুই সতীনের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার আগের দিন দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং স্বামী বাহারুল ইসলাম উভয় স্ত্রীকে মারধর করেন।

অগ্নিকাণ্ডের পরপরই অভিযুক্ত প্রথম স্ত্রী সুমি আক্তার নিজেই মাগুরা সদর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

দগ্ধ তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ূব আলী জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্ত নারী পুলিশের হেফাজতে রয়েছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা