1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শালিখায় বিএনপি’র কর্মীসভায় জনসমুদ্র, সরকার গঠনে “ধানের শীষ”-কে বিজয়ী করার অঙ্গীকার

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মাগুরার  শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভা জনসমুদ্রে রূপ নেয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে “ধানের শীষ” প্রতীককে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক আইন, শিক্ষা ও যুব–ক্রীড়া মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, “আমি আজীবন গরীব-দুঃখী মেহনতী মানুষের কল্যাণে রাজনীতি করবো ইনশাআল্লাহ। বিএনপি সরকার গঠন করলে কৃষক, শ্রমিক ও দিনমজুরদের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর এই মানুষগুলো কষ্টে দিন কাটিয়েছে। এখন সময় এসেছে তাদের দুঃখ ঘোচানোর। পূর্বেও বিএনপি জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। শালিখাবাসী দলের প্রতি যে ভালোবাসা, আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা দেখিয়েছে— আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও সালাম জানাই।”

নারী সমাজের বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় এলে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

 

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী ও এ্যাডভোকেট রোকনুজ্জামান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুর রহিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম,জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা,জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান চকলেট,বিএনপি নেতা কাজী তন্ময়,শালিখা ইউপি চেয়ারম্যান আলী হুসাইন,জেলা মহিলা দলের সদস্য রুনা সালাম,শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান ,সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন শিকদার,যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান।

সভায় আরও বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়াজেদ আলী সরদার,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,যুবদল নেতা তবিবুর রহমান,শালিখা থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মিন্টু শিকদার,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া,কৃষক দলের আহবায়ক ইলিয়াস হোসেন,দক্ষিণ আফ্রিকা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান যুব নেতা বিল্লাল হোসেন বাকীর ,তালখড়ি ইউনিয়নের সাবেক সেক্রেটারি আলতাফ হোসেন,মহিলা দলের নেত্রী লাবনী পারভীন, কাজুরি মিতু, বিউটি আক্তার বিথী এবং স্থানীয় মহিলা মেম্বার হাসিনা বেগম।সভা পরিচালনা করেন শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ গফুর মোল্যা ও মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা