1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মহম্মদপুরে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক হান্নানের বিরুদ্ধে মানববন্ধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

মহম্মদপুরে শিক্ষক আঃ হান্নানের বিরুদ্ধে মানববন্ধন

শিশু যৌন নিপীড়নের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে চরপাঁচুড়িয়া এলাকার সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিক্ষক আঃ হান্নান দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে দায়িত্ব পালনের নামে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী বিষয়টি তাদের অভিভাবকদের জানালে গ্রামজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে স্থানীয় জনগণ একত্রিত হয়ে শিক্ষক আঃ হান্নানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। এখানে যেখানে শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ শিক্ষা দেওয়ার কথা, সেখানে একজন শিক্ষক যদি এ ধরনের ন্যাক্কারজনক অপরাধে জড়িয়ে পড়েন, তবে তা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য কলঙ্ক। কোনো অবস্থাতেই এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না।

তারা আরও বলেন, অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিশুদের নিরাপদ শিক্ষা পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

মানববন্ধনে কয়েক শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, যদি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে তারা ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা