1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শ্রীপুরে বরালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট অতিরিক্ত শ্রেণিকক্ষ ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন।

বিদ্যালয় ভবন নির্মাণে সরকারি সহায়তা পেতে সার্বিক সহযোগিতা করেছেন বরালিদহ গ্রামের কৃতি সন্তান শিল্প  মন্ত্রণালয়ের উপ-সচিব মো. খায়রুজ্জামান। তার অবদানের জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী আ.ন.ম ওয়াহেদুজ্জামান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইডিসি প্রকল্পের আওতায় কয়েক কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট সম্প্রসারিত শ্রেণিকক্ষ ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

এরপর জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্মিত বহুতল ভবন ও হলরুম উদ্বোধন করেন। একই দিন তিনি সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনতামূলক মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা বিষয়ক আলোচনাসভায় অংশগ্রহণ, সব্দালপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণকাজ, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ প্রকল্পসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা