1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

দুদক ও টিআইবি’র মধ্যে ৫ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আব্বাস আলী বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

দুর্নীতি প্রতিরোধে কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
বুধবার সকাল ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) জনাব মো. আক্তার হোসেন এবং টিআইবি’র পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, পদ্ধতিগত উৎকর্ষ সাধন ও নৈতিকতার মানোন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে। এতে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা, নীতিনির্ধারক পরামর্শ, প্রচারাভিযান, গবেষণা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, দুদক ও টিআইবি প্রথমবারের মতো ২০১৫ সালের ২৫ মে দুই বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এরপর ২০১৭ সালের ৫ জুন দ্বিতীয় দফা (দুই বছর চার মাস), ২০১৯ সালের ৭ অক্টোবর তৃতীয় দফা (তিন বছর) এবং ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর চতুর্থ দফায় (তিন বছর) সমঝোতা স্মারক সম্পাদিত হয়।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে স্বাক্ষরিত পঞ্চম দফা সমঝোতা স্মারকটি আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হয়ে ৩০ সেপ্টেম্বর ২০৩০ পর্যন্ত বলবৎ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা