1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগের ২য় ম্যাচে দারুন জয় পেয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি দল

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগ-এর দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি কাবাডি দল। প্রতিপক্ষ ভায়না কাবাডি দলকে হারিয়ে জয় দিয়ে লীগ অভিযান শুরু করেছে তারা।

আজ মঙ্গলবার বিকেলে নোমানী ময়দানে অনুষ্ঠিত এই খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে রিপোর্টার্স ইউনিটি। দলের রেইডাররা একের পর এক পয়েন্ট সংগ্রহ করে এগিয়ে রাখে দলকে। অপরদিকে, ভায়না কাবাডি দল বেশ কিছু সময় ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।

খেলার প্রথমার্ধেই ১৯ পয়েন্টে এগিয়ে যায় রিপোর্টার্স ইউনিটি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত ৪৭–৩৯ পয়েন্টে জয় নিশ্চিত করে মাগুরা রিপোর্টার্স ইউনিটি কাবাডি দল।

খেলা শেষে উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে নোমানী ময়দান প্রাঙ্গণ। লীগ পরিচালনা কমিটির কর্মকর্তারা খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং আগামীর ম্যাচগুলোতেও ভালো খেলা অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগে জেলার বিভিন্ন ক্লাবের মোট ৮টি দল অংশ নিচ্ছে। লীগের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির পরবর্তী ম্যাচ আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টা ও ১ নভেম্বর বিকাল ৩টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য গত ২৫ শে অক্টোবর শনিবার সন্ধ্যায় শিল্প সচিব ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তো প্রথম বিভাগ কাবাডি লীগের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা