1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

বানিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরার ডিসি হয়েছেন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩২০ বার পঠিত

সরকারের বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে মাগুরাসহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপসচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

এবারের রদবদলে ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার বর্তমান ডিসি মো. শফিউল আলম। তিনি বর্তমান ঢাকার ডিসি তানভীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, গত বছরের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন—
মাগুরায় মো. আব্দুল্লাহ আল মাহমুদ, নোয়াখালীতে আহমেদ কামরুল হাসান (পূর্বতন ডিসি, বাগেরহাট), হবিগঞ্জে আবু হাসনাত মোহাম্মদ আরেফীন (পূর্বতন ডিসি, কুষ্টিয়া), গাজীপুরে মো. আজাদ জাহান (পূর্বতন ডিসি, ভোলা), গাইবান্ধায় মুহাম্মদ নজরুল ইসলাম (পূর্বতন ডিসি, সিরাজগঞ্জ) এবং বগুড়ায় মো. তৌফিকুর রহমান (পূর্বতন ডিসি, খুলনা)।

এছাড়া আরও নয়জন উপসচিবকে নতুনভাবে ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন—
বরগুনায় সন্দ্বীপ কুমার সিংহ (প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট জেলা পরিষদ), সিরাজগঞ্জে মো. আমিনুল ইসলাম (সচিব, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন), পিরোজপুরে আবু সাঈদ (উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়), সাতক্ষীরায় আফরোজা আখতার (জোনাল সেটেলমেন্ট অফিসার, পাবনা), বাগেরহাটে গোলাম মো. বাতেন (উপপরিচালক, স্থানীয় সরকার ফেনী), খুলনায় আ স ম জামশেদ খোন্দকার (একান্ত সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়), কুষ্টিয়ায় মো. ইকবাল হোসেন (পরিচালক, রাজউক) এবং ভোলায় শামীম রহমান (উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ)।

সরকারের এই পদায়নকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা