1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে মাগুরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

জুলাইসহ সকল গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখা।

বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের নেতৃত্বে
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।

বক্তারা বলেন, জুলাইসহ অতীতের সকল গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক দেশজুড়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা