জেলা ক্রীড়া সংস্থা, মাগুরার আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, মাগুরা, হাসিনা মমতাজ, (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মাগুরা, ডা. সিমিন মজিদ আখতার, চিকিৎসক ও সমাজসেবক ,জুলফিকার আলী খান, পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জেলা ক্রীড়া সংস্থা, মাগুরার আয়োজনে ডা. সিমিন মজিদ আখতারের পৃষ্ঠপোষকতায় লিগটি অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় ক্রিকেটে নতুন উদ্দীপনা সৃষ্টি, তরুণ ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি এবং জেলা পর্যায়ে প্রতিভা বিকাশই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাগুরা সবসময়ই ক্রীড়াবান্ধব জেলা হিসেবে পরিচিত। নিয়মিত ও পেশাদারভাবে এমন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন জেলার তরুণ খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে সুযোগ করে দেবে।
উদ্বোধনী দিনের ম্যাচ দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লিগের যাত্রা শুরু হয়। পুরো মৌসুম জুড়ে মাগুরা জেলা স্টেডিয়ামে বিভিন্ন দলের খেলায় জমে উঠবে ক্রীড়াঙ্গন।
Leave a Reply