1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

আবারও হুমকির মুখে সাংবাদিক মিরাজ আহমেদ নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

মাগুরায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ভবন নির্মাণে অনিয়ম–দুর্নীতি নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আবারও হুমকির মুখে পড়েছেন দৈনিক আমার সংবাদ-এর মাগুরা প্রতিনিধি সাহসী ও নিরপেক্ষ সাংবাদিক মিরাজ আহমেদ। সর্বশেষ শুক্রবার (১৫ নভেম্বর) মাগুরা সদর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি নং—৯৮১, ট্র্যাকিং নং—6PBW2U) করেন।

অভিযোগে বলা হয় শিক্ষা ভবন নির্মাণে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার, দরপত্রের অস্বচ্ছতা ও প্রভাবশালীদের নিয়ন্ত্রণ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ১৩ নভেম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা নিয়মিত তাঁর মোবাইলে ফোন করে সংবাদ মুছে ফেলার চাপ দিচ্ছে।
সংবাদ না সরালে জীবননাশ ও পরিবারের ওপর হামলার হুমকিও দেওয়া হচ্ছে।

সাংবাদিক মিরাজ আহমেদ বলেন“আমি কোনো রাজনৈতিক কর্মী নই; সাংবাদিকতা আমার পেশা। সত্য প্রকাশ করা আমার দায়িত্ব। কিন্তু অনিয়ম নিয়ে সংবাদ করলেই বারবার যেভাবে হুমকি আসে—এটা শুধু একজন সাংবাদিকের জন্য নয়, পুরো গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। বিগত সরকারের সময়ও হামলা, মিথ্যা মামলা, গ্রেফতারসহ নানান হয়রানি সহ্য করেছি। তারপরও সত্য প্রকাশের পথ থেকে সরে দাঁড়াইনি, দাঁড়াবোও না ইনশাআল্লাহ।”

স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পুরোনো প্রতিবেদনে জানা যায়—দুর্নীতি, টেন্ডারবাজি, শিক্ষা ভবন নির্মাণে অনিয়ম, ভূমি দখল, চাঁদাবাজি ও সুবিধাবঞ্চিত মানুষের নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন করার কারণে অতীতে একাধিকবার—

তাঁর ওপর শারীরিক হামলা,মিথ্যা মামলা,গ্রেফতার,ও হয়রানির ঘটনা ঘটেছে।জিডিটি গ্রহণ করেন ডিউটি অফিসার মোছাঃ শিউলি খাতুন। তদন্ত করছেন এসআই (নিরস্ত্র) মোঃ কামরুল ইসলাম।

মাগুরা সদর থানার ওসি মোঃ আইয়ুব আলী বলেন“সাংবাদিকের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। হুমকিদাতাদের শনাক্তে প্রযুক্তিগত ও গোয়েন্দা সব ধরনের সহায়তা নেওয়া হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ বলেন

“মিরাজ এমন সাংবাদিক, যিনি ভয় পেলে থেমে যেতেন না; বরং অন্যায়–দুর্নীতির বিরুদ্ধে আরও শক্ত অবস্থানে যেতেন। তাঁর ওপর হুমকি মানে গণমাধ্যমের ওপর আঘাত।”

শ্রীপুর প্রেসক্লাবের সহ সভাপতি আশরাফ পল্টু বলেন—

“মিরাজ আহমেদ নৈতিকতা ও সত্যনিষ্ঠার দৃষ্টান্ত। তাঁর ওপর হুমকি মানে সৎ সাংবাদিকতার ওপর হামলা।”

স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের দাবি হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে,তদন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে,সাংবাদিকদের নিরাপত্তার জন্য বিশেষ মনিটরিং সেল গঠন করতে হবে,সংবাদপেশার ওপর যেকোনো হামলা বা ভয়ভীতি বরদাশত করা যাবে না।

হামলা, মামলা, গ্রেফতার, ভয়ভীতি—সবকিছুর মধ্যেও সত্য প্রকাশের লড়াই চালিয়ে যাচ্ছেন সাংবাদিক মিরাজ আহমেদ।
জিডিতে তিনি উল্লেখ করেন—

“ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ ডায়েরি করা হলো।”

সাংবাদিক সমাজ, মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকরা একবাক্যে বলছেন“সত্যনিষ্ঠ সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। হুমকিদাতারা আইন এড়াতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা