1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ফরিদপুর চিনিকলের ৫০তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পঠিত

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে অবস্থিত একমাত্র সরকারী ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ২০২৫-২০২৬ আখ মাড়াই (৫০তম) মৌসুম আজ শুক্রবার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে বিকাল ৩ টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল)ও যুগ্ম সচিব মোহাম্মদ সাঈদ- উর- রহমান এবং মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান । অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়েদ বিন নাসের। চিনিকল আঞ্চলের ৭টি সাবজোনের সর্বোচ্চ আখ রোপণকারী ও সর্বোচ্চ একর প্রতি ফলন অর্জনকারী কৃষকদের পুরস্কার প্রদান করা হয়।
ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান জানান, মাঠে ৪ হাজার ৭শত ৫৪ একর দন্ডায়মান আখের উপর নির্ভর করে ২০২৫-২০২৬ আখমাড়াই মৌসুমে ৯০ দিনে ৮৬ হাজার হতে ৯০ মেঃটন আখ মাড়াইয়ের লক্ষ্য মাত্রা নিয়ে চলতি মৌসুম উদ্বোধন করা হচ্ছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ভাগ। ৮৬ হাজার আখ হতে প্রাপ্ত চিনির পরিমান ধরা হয়েছে ৫হাজার ১শত ৬০ মেঃটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা