1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা)
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচির পাশাপাশি সকাল শ্রীপুর শহরের কুমার নদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা রিপোটার্স ইউনিটি, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মৃধা নাজমুল আহসান, সহ-সভাপতি পরিমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়, যুগ্ন-সাধারণ সম্পাদক মিয়া বাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক এ.কে.এম ইদ্রিস আলী, সাংবাদিক মুজাহিদ ইসলাম ও মহিতোষ বিশ্বাস প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা