মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক গ্রেফতার
আজকের মাগুরা ডেস্ক
আপডেট সময় :
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
১৭৯
বার পঠিত
নাশকতা, সরকারি অফিসে অগ্নিসন্ত্রাস, মাগুরা জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় সদর থানার একটি বিশেষ দল শহরের পারনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান জানান,সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত প্রাপ্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মুন্সি রেজাউল হককে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply