
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্য হাতপাখা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির মনোনীত প্রার্থীরা।
এদিন মাগুরা-১ সংসদীয় আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম।
অন্যদিকে, মাগুরা-২ সংসদীয় আসন থেকে হাতপাখা প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল।
মনোনয়নপত্র সংগ্রহকালে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা জেলাসহ সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।
Leave a Reply