1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও দুইদিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের ঐতিহ্যবাহী মঘীর মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। এ উপলক্ষে মাঠ প্রাঙ্গণে দুইদিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
মেলা ও ঘোড়দৌড় দেখতে মঘী ইউনিয়নসহ পার্শ্ববর্তী অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ ভিড় করে মেলার মাঠে। দুপুরের পর থেকেই নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক-যুবতীসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিকাল থেকে শুরু হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। পর্যায়ক্রমে মোট পাঁচটি রেস অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাগুরা জেলা ছাড়াও জেলার বাইরের মোট ২১টি ঘোড়া অংশগ্রহণ করে।
সত্যপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ বলেন, “প্রতিবছর হেমন্ত মৌসুমে ধান কাটার পর এই মাঠে ঘোড়দৌড় হয়। আমরা গ্রামবাসী পরিবার-পরিজন নিয়ে এখানে এসে আনন্দ করি। শিশুদের জন্য এটি বড় একটি উৎসব।”
মঘী গ্রামের মোঃ ওয়াজেদ আলী জানান, “দীর্ঘ ২২ বছর ধরে মঘীর মাঠে নিয়মিত ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা হয়ে আসছে। শুধু ঘোড়দৌড় নয়, দুইদিনব্যাপী মেলায় নানা ধরনের পণ্য বিক্রি হয়। আশপাশের গ্রাম থেকেও মানুষ এখানে কেনাকাটা ও বিনোদনের জন্য আসে।”
মেলার আয়োজক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক খায়রুজ্জামান সবুজ বলেন, “প্রতি বছর ধান কাটার পর মঘী মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের পাশাপাশি বিচার গান, মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুইদিনব্যাপী এ মেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে বিভিন্ন দোকান বসেছে।”
ঐতিহ্যবাহী মঘী ৩১তম ঘোড়দৌড় ও আনন্দমেলার প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ। মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঘী ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ হোসেন বিশ্বাস এবং সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাহিদুল ইসলাম।
মঘী এলাকাবাসীর আয়োজনে এ ঐতিহ্যবাহী মেলার সমাপনী অনুষ্ঠিত হবে রবিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা