1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করলেন তারেক রহমান

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

জাতির বীর শহীদ সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এর আগে রাত ১০টা ৪ মিনিটে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেন। এ সময় বিএনপির পক্ষ থেকে নিয়ম মেনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হন। ব্যানার-ফেস্টুন হাতে তারা উপস্থিত থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে তারেক রহমান ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে জিয়ারত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের নিজ বাসভবনে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা