1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ–সদর আংশিক) বিএনপির জোটপ্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাকে এই আসনে অবাঞ্ছিত ঘোষণা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টুর সমর্থকদের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মেইন বাসস্ট্যান্ডে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা রাশেদ খানকে বহিরাগত আখ্যা দিয়ে ঝিনাইদহ-৪ আসনে তাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন। একই সঙ্গে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে এই আসনে বিএনপির একজন নেতাকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, রাশেদ খান এই সংসদীয় আসনের বাসিন্দা নন। তিনি সম্প্রতি ঝিনাইদহ-২ আসনেও গণসংযোগ করেছেন। টাকার বিনিময়ে সমঝোতার মাধ্যমে তাকে কালীগঞ্জবাসীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কালীগঞ্জের মানুষ কোনো বহিরাগত প্রার্থীকে কখনোই মেনে নেবে না।
এ সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, “গত ১৭ বছরে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশী সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ হঠাৎ করে একজন বহিরাগতকে চাপিয়ে দেওয়া হয়েছে, যা আমাদের জন্য অপমানজনক।”
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “ঝিনাইদহ-৪ আসন থেকে আমরা তিনজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু বিএনপির কাউকে মনোনয়ন না দিয়ে একজন বহিরাগত ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান যদি আরও দু’দিন আগে দেশে আসতেন, তাহলে হয়তো এমন ঘটনা ঘটত না। ভবিষ্যতে নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আমরা মেনে নেব।”
অপর মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কালীগঞ্জের রাজনীতির সঙ্গে যুক্ত। আমার স্বামী এই আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন। কালীগঞ্জের মানুষ কোনো বহিরাগত প্রার্থী চায় না। দ্রুত বিএনপির একজন যোগ্য নেতাকে মনোনয়ন দিতে হবে। কালীগঞ্জ ধানের শীষের ঘাঁটি—চক্রান্ত করে এই আসন হারানোর চেষ্টা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা