1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা আমজাদের

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৭২ বার পঠিত

সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা হাতে আমজাদ

এবার সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা প্রদর্শন করবেন মাগুরার আমজাদ হোসেন। গত তিন বিশ্বকাপে দীর্ঘ পতাকা উড়িয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন তিনি। ইতোমধ্যে তিনি ‘পতাকা আমজাদ’ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ পতাকা প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সত্তর বছর বয়সী মাগুরা পৌর এলাকার ঘোড়ামারা এলাকার বাসিন্দা আমজাদ জানান, ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের জার্মানির পতাকা তৈরি করেন তিনি। ২০১০ সালের বিশ্বকাপের সময় তা বেড়ে হয় আড়াই কিলোমিটার। ২০১৪ সালে সেটি বাড়িয়ে করেন সাড়ে তিন কিলোমিটার। ২০১৮ সালে পতাকার দৈর্ঘ্য ছিল সাড়ে পাঁচ কিলোমিটার, যা বিশ্বব্যাপী আলোচিত হয়। এবার কাতার বিশ্বকাপ উপলক্ষে আমজাদ তৈরি করছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা। শুক্রবার আনুষ্ঠনিকভাবে এ পতাকা প্রদর্শন করা হবে।

২০১৮ সালে জার্মান দূতাবাসের কর্মকর্তা ক্যারেন উইজোরা মাগুরায় এসেছিলেন পতাকাটি দেখতে

আমজাদ বলেন, ‘আমি একবার জটিল অসুস্থতার কারণে অনেক অর্থ খরচ করেও কোনও ফল পাইনি। তখন স্থানীয় এক কবিরাজ আমাকে জার্মানির তৈরি একটি ওষুধ দিলে আমি তাতে সেরে উঠি। এরপর থেকে আমি দেশটির প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ি। ২০০৬ সালের বিশ্বকাপে প্রথম জার্মানির দেড় কিলোমিটার দীর্ঘ একটি পতাকা উড়াই। এরপর থেকে পতাকাটির দৈর্ঘ্য বাড়াতে থাকি। এ জন্য আমি আমার একটি জমি বিক্রি করে দিয়েছি। আল্লাহর ইচ্ছায় এখন ছেলেরা বড় হয়েছে। তারাই আমাকে সহযোগিতা করছে। গত বিশ্বকাপে জার্মান দূতাবাসের কর্মকর্তারা এসেছিলেন। তারা আমাকে সবসময় উৎসাহ দিলেও আামি তাদের ওপর নির্ভর করে পতাকা বানাইনি।’

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের কর্মকর্তা ক্যারেন উইজোরা এসেছিলেন মাগুরায় পতাকাটি দেখতে। সে সময় তিনি আমজাদকে জার্মান ফুটবল ফ্যান ক্লাবের সদস্য হিসেবে ঘোষণা দেন এবং আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা