
মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে অনুষ্ঠিত এক নামযজ্ঞ অনুষ্ঠানে শুক্রবার বিকেলে ঢাকা থেকে সরাসরি উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় নেতা ও মাগুরা-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা মুহুমুহু উলুধ্বনির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, “বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই। আমরা সবাই বাংলাদেশি।” তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই দেশে সাম্প্রদায়িকতার অবসান ঘটিয়েছে। ভবিষ্যতেও এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কোনো সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, নারীদের আর উপেক্ষিত থাকার সুযোগ নেই। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, আর তাদের সার্বিক দেখভালের দায়িত্বে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে নারীরা আর পিছিয়ে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক ও তারুণ্যের অহংকার হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবাস চন্দ্র কুন্ডু। নামযজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হীরো, কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply