1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

৮ দলীয় জোট ভাঙার গুঞ্জন নাকচ, আসন সমঝোতায় আরও ঐক্যবদ্ধ হচ্ছে জোট

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

জামায়াতে ইসলামী ও চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট ভেঙে যাচ্ছে এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ছড়ালেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে জানা গেছে। জোট সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র স্পষ্টভাবে জানিয়েছে, জোট ভাঙার কোনো প্রশ্নই নেই; বরং আগের যেকোনো সময়ের তুলনায় আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত অবস্থানে রয়েছে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন এই জোট।
সূত্রগুলো জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা নিয়ে জোটের ভেতরে নিয়মিত, গঠনমূলক ও আন্তরিক আলোচনা চলছে। এসব আলোচনায় শরিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ বজায় রয়েছে। খুব শিগগিরই আসন সমঝোতা বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আভাস পাওয়া গেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
জোট নেতারা বিভ্রান্তিকর গুঞ্জনে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেন, এ মুহূর্তে জোটের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং মাঠপর্যায়ের প্রস্তুতিতে মনোযোগ দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জোট সূত্র আরও জানায়, আসন সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় দেওয়ার মানসিকতা দেখাচ্ছে জামায়াতে ইসলামী। জোটের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, কোনো নির্দিষ্ট দলের দাবি বা কোটা নয়; বরং সংশ্লিষ্ট আসনে যে প্রার্থী জয়ের সর্বোচ্চ সম্ভাবনা রাখেন, তাকেই মনোনয়ন দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে চায় শরিক দলগুলো।
জোটের নীতিতে দলীয় পরিচয়ের চেয়ে যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও জনসমর্থনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষমতার লোভ নয়, বরং দেশ ও জনগণের সেবার মানসিকতাই ৮ দলীয় জোটের সব শরিক দলের মূল লক্ষ্য—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বের ওপর জোটের পূর্ণ আস্থা রয়েছে উল্লেখ করে নেতারা বলেন,
“আলহামদুলিল্লাহ, পীর সাহেব চরমোনাইয়ের দিকনির্দেশনায় ৮ দলীয় জোট ঐক্যবদ্ধভাবেই সামনে এগিয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা