1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় বিএনপি মনোনীত মাগুরা-১ আসনের প্রার্থী মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যাপক এম. বি. বাকের এবং মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আব্দুল মতিন মনোনয়নপত্র দাখিল করেন।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মাগুরা-১ আসনের প্রার্থী ডা. খলিলুর রহমান মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে বাসদের কেন্দ্রীয় সদস্য শম্পা বসুও মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকালে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় উপস্থিত ছিলেন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা