1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় মাদকবিরোধী ম্যারাথন অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পঠিত

“মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে মাগুরা জেলা স্টেডিয়াম চত্বর থেকে এ ম্যারাথনের সূচনা হয়।

ম্যারাথনের উদ্বোধন করেন শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সকাল সাড়ে ৭টায় জেলা স্টেডিয়াম চত্বর থেকে শুরু হওয়া ৫ কিলোমিটার ম্যারাথনটি নতুন বাজার ,চৌরঙ্গী মোড়, ঢাকা রোড ও ভায়না মোড় প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়াম চত্বরে এসে শেষ হয়। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ ও সচেতন জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা