1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পঠিত

মাগুরায় গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে দেশের দাবি, আপনার হাতে” শীর্ষক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার ২৯ শে জানুয়ারি সকাল ১০ টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন মাগুরার উপপরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন মোঃ শামীম কবির, মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ হাবিবুর রহমান।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৭৫০ জন ইমাম ও ধর্মীয় শিক্ষক অংশগ্রহণ করেন।
বক্তারা গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের সচেতনতা বৃদ্ধিতে ইমামদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের আহ্বান জানান।

বক্তারা বলেন, মসজিদভিত্তিক প্রচার ও ধর্মীয় বয়ানের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ইমাম ও আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা