
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার আয়োজনে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গী মোড়, ঢাকা রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম.বি. বাকের, ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা সভাপতি আমিন উদ্দিন আশিক খান, সাধারণ সম্পাদক মোঃ জুবায়েরসহ সংগঠনটির প্রাক্তন নেতাকর্মীরা।
বক্তারা সংগঠনের আদর্শ, ইতিহাস ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য রাখেন এবং ইসলামী ছাত্রশিবিরের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply