1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শালিখায় দলীয় পদবি গোপন: সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির ও ধর্মীয় শিক্ষক হুমায়ুন কবিরকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
হুমায়ুন কবির বাউলিয়া নিরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক। তিনি শালিখা উপজেলার কাতলী মধ্যপাড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসবি-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাই প্রক্রিয়ায় তার দলীয় পদ-পদবি সম্পর্কিত তথ্য সামনে আসে। নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে—এমন অভিযোগ ওঠার পর কেন্দ্র নং–৪৮, আড়পাড়া সদর আলিম মাদ্রাসার সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে শালিখা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও বনি আমিন মুঠোফোনে বলেন, “প্রাথমিকভাবে তার দলীয় পদবি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত ছিল না। যাচাই প্রক্রিয়া চললেও বিষয়টি নজরে আসেনি। পরে তথ্য নিশ্চিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
তার পরিবর্তে শালিখা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমানকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা