1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

নবনির্বাচিত এমপি মনোয়ার খানের রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্তঃ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ,সম্প্রীতির বার্তা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মাগুরা–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মতিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাজনৈতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শনিবার রাত প্রায় ১০টার দিকে নবনির্বাচিত এমপি মনোয়ার হোসেন খান দলীয় নেতাকর্মীদের নিয়ে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় অবস্থিত জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপস্থিত হন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে মনোয়ার হোসেন খানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেনসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
অপরদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও মাগুরা–২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক মুশতারশেদ বিল্লাহ বাকেরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টিমুখ করান। পরাজিত প্রার্থীরাও ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পুরো পরিবেশজুড়ে ছিল আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যের আবহ।
সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, “নির্বাচন প্রতিযোগিতার বিষয়, কিন্তু উন্নয়ন সবার। একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক মাগুরা গড়তে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো।”
পরাজিত প্রার্থীরাও তাকে অভিনন্দন জানিয়ে মাগুরার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক সম্মান ও সৌজন্যের এই দৃশ্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা