1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় মহম্মদপুরের বাবুখালীতে শিশু ধর্ষণের চেষ্টা, আটক ১

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইন্দ্রজিৎ সাহা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। ৭ ই মার্চ শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুর মামা বিপ্লব সরকার কাছ থেকে জানা যায়, গত ৫ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহা শিশুটিকে সেমাই খাওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণের উদ্দেশ্যে শিশুটির পোশাক খোলার চেষ্টা করলে ভুক্তভোগীর মামা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

জানা গেছে, অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহার আদি বাড়ি মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায়।সেখানেও তার বিরুদ্ধে ইতিপূর্বে ধর্ষণের অভিযোগ রয়েছে। এ কারণে এলাকার চাপে সেখান থেকে চলে গিয়ে কাওয়ালীপাড়া গ্রামে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে।

ঘটনার খবর পেয়ে শনিবার দুপুরে দ্রুত ঘটনাস্থল ও ভুক্তভোগীর বাড়িতে যান মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফুজ্জামান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহনুর জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। মামলা চলমান রয়েছে এবং আইনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জানতে চাইলে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি জানার পর ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহাকে আটক করা হয়েছে ।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা