1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ইফতার ঘিরে জামায়াত কর্মীর ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে জামায়াতের এক কর্মীর ওপর হামলা ও তার বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় মাগুরা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি রবিউল ইসলামের উদ্যোগে শহরের স্টেডিয়াম পাড়া বালুর মাঠে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল শেষে জামায়াত কর্মী ওসমান গনি নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তিনি দেখতে পান বিএনপি কর্মী বাদশা ও রিপনের সঙ্গে জামায়াত কর্মী বকুলের কথাকাটাকাটি হচ্ছে এবং একপর্যায়ে তাকে মারধর করা হচ্ছে।
এ সময় বকুলকে রক্ষা করতে গেলে ওসমান গনিও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ছাত্রদল নেতা অংকুরের নেতৃত্বে সানিম, আদিব, কাব্য, গালিব, সোহান, দিহান, নূর ও আমিরসহ আরও কয়েকজন সেখানে এসে উত্তেজনা সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওসমান গনি দ্রুত নিজের বাসায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে তার বসতবাড়িতে ভাঙচুর চালায় বলেও দাবি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানান, জামায়াতের ইফতার মাহফিলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে হালকা গণ্ডগোলের সৃষ্টি হয়। এতে একজন জামায়াত কর্মীকে মারধর করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা