1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জামিনে মুক্তির পর কারাফটক থেকে পুনরায় গ্রেফতার হলেন যুবলীগের সাবেক সভাপতি কুটি মিয়া

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৮০ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি পুনরায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক এলাকা থেকেই তাকে আবার আটক করে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি তদন্তাধীন মামলায় তাকে আটক করা হয়েছিল। ওই মামলায় জামিন লাভের পর তিনি কারাগার থেকে বের হলে অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৫ই ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে (মাগুরা সদর-শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আঠারোখাদা এলাকায় গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। সে সময় জেলা পুলিশ জানিয়েছিল, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, “তার নামে অন্য মামলা থাকায় পুনরায় আটক করা হয়েছে।”

ঘটনাটি নিয়ে জেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা