1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কলার হাটের খাজনা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৬

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

মাগুরার শ্রীপুর ও সদর উপজেলার সীমানা এলাকায় অবস্থিত দুটি কলার হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ৮টার দিকে শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশাপাশি প্রায় ২০০ মিটার দূরত্বে অবস্থিত ওয়াপদা বাজার কলার হাট (শ্রীপুর উপজেলা) ও কছুন্দি বাজার কলার হাট (মাগুরা সদর উপজেলা) সাপ্তাহিকভাবে প্রতি মঙ্গলবার ও শুক্রবার বসে। কছুন্দি বাজার কলার হাট নিয়ন্ত্রণ করেন কছুন্দি ইউনিয়ন বিএনপি ও নাকোল ইউনিয়ন বিএনপির নেতারা এবং ওয়াপদা বাজার কলার হাট পরিচালনা করেন নাকোল ইউনিয়ন বিএনপির নেতারা। তবে ওয়াপদা কলা বাজার নিয়ন্ত্রণে থাকা কিছু ব্যক্তি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকালে ফরিদপুরগামী কলা ব্যবসায়ীরা কছুন্দি হাট থেকে কলা কিনে যাওয়ার পথে ওয়াপদা বাজার এলাকায় পৌঁছালে সেখানকার ইজারাদার পক্ষ তাদের কাছ থেকে পুনরায় খাজনা দাবি করে এবং পথরোধ করে। বিষয়টি জানাজানি হলে কছুন্দি হাটের ইজারাদার পক্ষের নেতারা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষই লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে কছুন্দি বাজার ইজারাদার পক্ষের মাজেদ মোল্লা (সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি), বাহারুল ইসলাম লাড্ডু মোল্লা (সদস্য, কছুন্দি ইউনিয়ন বিএনপি) ও মাহাবুর রহমান (সহ-সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি) আহত হন।
অন্যদিকে ওয়াপদা বাজার পক্ষের মনিরুজ্জামান মহব্বত (সাধারণ সম্পাদক, নাকোল ইউনিয়ন বিএনপি), ঈশান মোল্লা (সদস্য সচিব, নাকোল ইউনিয়ন কৃষকদল), লাল চাঁন শেখ (সহ-সম্পাদক, ওয়ার্ড বিএনপি) ও রিয়াদ মোল্লা (সহ-সভাপতি, নাকোল কলেজ ছাত্রদল) আহত হয়েছেন।
আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন নজরদারি জোরদার করেছে।
এ বিষয়ে নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (চলতি দায়িত্ব) এসআই আব্দুল মালেক বলেন, “দুই হাটের ইজারাদারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা