1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কিশোরকে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩২৮ বার পঠিত

মাগুরার শিমুলিয়া এলাকায় পূর্বের একটি চুরির ঘটনার জেরে রেজভী (১৪) নামে এক কিশোরকে ডেকে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাসের শেষ দিকে শিমুলিয়া পশ্চিম মাঠে একটি মেশিন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমুল ও হাফিজুর নামে দুইজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা খোকনের ছেলে রিজভীকে ভয়ভীতি দেখিয়ে চুরির সঙ্গে যেতে বাধ্য করে। পরে কয়েকদিন পর পুনরায় চুরির জন্য চাপ দিলে রিজভী রাজি না হয়ে আগের ঘটনার কথা স্থানীয়দের কাছে প্রকাশ করে। রেজভী মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের খকোনের ছেলে।

এ ঘটনার জেরে শুক্রবার (১ মে) জুমার নামাজের পর আম খাওয়ার কথা বলে লুৎফর মাস্টারের ছেলে শান্ত রিজভীকে বাড়ির পেছনের একটি লিচু বাগানে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থানরত ১০-১২ জনের একটি দল তাকে ঘিরে ধরে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগে রিজভীর পিতা খোকন বলেন , তারা রিজভীর কাছে আরেক ব্যক্তি নাজিরের বিরুদ্ধে চুরির সঙ্গে জড়িত থাকার মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে এবং তা ভিডিও করার উদ্যোগ নেয়। কিন্তু রিজভী মিথ্যা স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি প্লাস দিয়ে হাতের নখ উঠানোর চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী রিজভীর মা মনিরা বেগম বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্তদের বড় ভাই দাউদ বলেন, এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে। চোর হিসাবে পোলাপান অতি উৎসাহী হয়ে তাকে হয়তো চড় থাপ্পড় দিয়েছে ।এ ব্যাপারে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশিকুর রহমান বলেন, লিখিত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা