1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় প্রথমবার এক ছাদের নিচে পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ড, উদ্বোধন হলো “মাগুরা পেইন্ট গার্ডেন”

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

মাগুরাবাসীর জন্য নতুন এক অভিজ্ঞতা নিয়ে যাত্রা শুরু করেছে “মাগুরা পেইন্ট গার্ডেন”। বুধবার (২৭ মে) আসর নামাজের পর মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া চৌরাস্তা এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির।
প্রথমবারের মতো এক ছাদের নিচে দেশি-বিদেশি পাঁচটি শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সমন্বিত সেবা নিয়ে যাত্রা শুরু করায় স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
প্রতিষ্ঠানটিতে পাওয়া যাচ্ছে বিশ্বখ্যাত ও দেশের জনপ্রিয় পেইন্ট ব্র্যান্ড বার্জার, নেরোলাক, এলিট, নিপ্পন এবং আরএফএল-এর বিভিন্ন ধরনের উন্নতমানের রং ও পেইন্ট সামগ্রী।
“মাগুরা পেইন্ট গার্ডেন”-এর অন্যতম আকর্ষণ হিসেবে স্থাপন করা হয়েছে বার্জার ও নেরোলাকের অত্যাধুনিক “কালার ব্যাংক” মেশিন। এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে নিজেদের পছন্দ অনুযায়ী হাজার হাজার শেড ও রং তৈরি করে নিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শুভানুধ্যায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ,ব্যবসায়ী, গ্রাহক ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এছাড়াও বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আগত অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা