1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা এ টু জেড অনলাইন বাজার গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৩৪৭ বার পঠিত

মাগুরা এ টু জেড অনলাইন বাজার গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত ।

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২২ উপলক্ষে মাগুরায় আলোচনাসভা করেছে মাগুরা এ টু জেড অনলাইন বাজার নামে একটি অনলাইন বিজনেস প্লাটফর্ম। ১৯ নভেম্বর শনিবার বিকালে শহরের জুতাপট্টিতে অবস্থিত মাগুরা এ টু জেড অনলাইন বাজার কার্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনলাইন বিজনেস প্লাটফম মাগুরা এ টু জেড অনলাইন বাজারের এডমিন ও পরিচালক শাকিলা রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন মারুফ রায়হান ও এডমিন শেখ ইলিয়াস মিথুন। শারমিন সুমির সঞ্চালনায় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসের আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আয়েশা বিনতে কবির পিউ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মারুফা সুলতানা মৌ, খুরশিদা খুশি, হাসিনা মমতাজ, নাফিজা হাসান, সামিয়া শশি, নাজু ইসলাম, নুজহাত নূর অন্তি, ফারজানা ইউসুফ, রোজানা রিয়া, মাহমুদা বৃষ্টি, প্রমুখ। এসময় মাগুরা এ টু জেড অনলাইন বাজার গ্রুপের এডমিন, মডারেটর ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অর্থনীতিকে গতিশীল করতে নারী উদ্যোক্তাদের ভুমিকা বিষয়ে আলোচনা করেণ। পরে মাগুরা এ টু জেড অনলাইন বাজার গ্রুপের সদস্যরা মিলে কেক কেটে দিবসটি উদযাপন করে।

উল্লেক্ষ্য, প্রতি বছর ১৯ নভেম্বর বিশ^ব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। ২০১৪ সালে নিউইয়কের জাতিসংঘে প্রথম নারী উদ্যোক্তা দিবস পালিত হয়। নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ দেশের অর্থনীতিতে অবিচ্ছেদ্য অবদান রাখা সত্ত্বেও ব্যবসার জগতে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছেন। বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে মূলত দিবসটি পালন শুরু হয়। সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে নারী। ইন্টারনেটের বৈপ্লবিক যুগে ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের নারীরাও হয়ে ওঠেছেন উদ্যোক্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা