1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আব্দুল মতিন, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এবং প্রফেসর আব্দুল ওয়াদুদ বিশ্বাস, উপাধ্যক্ষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

এছাড়া বক্তব্য দেন কলেজের অফিসার্স কাউন্সিলের সম্পাদক প্রফেসর সুজিত সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন।

সমাবেশে শিক্ষার্থীদের মাদক, ধূমপান ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখা, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার পরিহার করা, সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার চর্চা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষে উপস্থিতি, শৃঙ্খলা, পরীক্ষার প্রস্তুতি এবং অভিভাবকদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অভিভাবকরাও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা