1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার শ্রীপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল শিবির নেতাকর্মীরা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৪৫ বার পঠিত

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে ইসলামী ছাত্রশিবিরের সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া ও হামলার শিকার হয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা । এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রদলের ধাওয়া খেয়ে শিবিরের নেতা-কর্মীরা নিরাপত্তার জন্য শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে শ্রীপুর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অভিযোগ, সিরাত প্রতিযোগিতার প্রচারণার জন্য কলেজের সামনে পোস্টার লাগানোনোর সময় ছাত্রদলের শ্রীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান অন্তর তাদের বাধা দেন। এ সময় গালিগালাজ করে পোস্টার ছিঁড়ে ফেলা এবং একজনের মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করেন তারা।
শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিফাত বলেন, ‘সিরাত প্রতিযোগিতার প্রচারণার জন্য কলেজের সামনে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের শ্রীপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান অন্তর আমাদের বাধা দেন। তিনি গালিগালাজ করে পোস্টার ছিঁড়ে ফেলেন এবং মোবাইল ফোন নিয়ে নেন। এ পরিস্থিতিতে আমাদের কর্মীরা সেখান থেকে চলে আসেন।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়ার সঙ্গে কথা বললে তিনি থানায় এসে দেখা করতে বলেন। আমরা কয়েকজন থানায় যেয়ে তাকে না পেয়ে আবারও অবশিষ্ট পোস্টার লাগিয়ে ফিরে আসার সময় ছাত্রদলের কর্মীরা আমাদের উদ্দেশ্যে করে গালিগালাজ করতে থাকে। আমরা কোনো প্রতিক্রিয়া না দেখালেও তারা রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে অতর্কিত হামলা চালায়।
শিবিরের উপজেলা সভাপতি রিফাত আরও দাবি করেন, হামলার সময় তারা ধাওয়া খেয়ে আত্মরক্ষার্থে শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন। তিনি বলেন, ‘আমরা থানায় গিয়ে আশ্রয় নিয়েছি। এখনো থানায় আছি। ছাত্রদলের ছেলেরা থানার আশপাশে ঘোরাঘুরি করছে। আমরা কখন বের হব, তা নিয়েও আতঙ্কের মধ্যে আছি।’

এ বিষয়ে ছাত্রদলের নেতা মেহেদী হাসান অন্তর বলেন, সকাল বেলায় আমি কলেজের মধ্যে গিয়ে দেখি শিবিরের ছেলেরা কলেজের প্রধান ফটোকে পোস্টার লাগাচ্ছে আমি তাদেরকে প্রধান ফটক এ পোস্টার না লাগিয়ে অন্য জায়গায় লাগানোর অনুরোধ করি । কোন গালাগালি করি নাই এবং পোস্টারও ছিড়িনাই। পরবর্তীতে ধাওয়া দেওয়ার ঘটনায় আমি ছিলাম না।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনে বলেন, পোস্টার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো । এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা