1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বিদ্যুতের লাইন মেরামতে ভ্যানচালক, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজার খান নামে এক ডে-লেবার ভ্যানচালকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পল্লী বিদ্যুৎ অফিসের ডে- লেবার ভ্যানচালক হিসেবে কর্মরত ওই শ্রমিককে দিয়ে বিদ্যুতের লাইনে মেরামতের মতো ঝুঁকিপূর্ণ ও কারিগরি কাজ করানো হচ্ছিল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজার খান শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ অফিসে ডে-লেবার ভ্যানচালক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাহফুজার খান বিদ্যুতের খুঁটিতে উঠে লাইন মেরামতের কাজে অংশ নেন। একপর্যায়ে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একজন ভ্যানচালককে দিয়ে বিদ্যুতের লাইন মেরামতের মতো ঝুঁকিপূর্ণ কাজ করানো নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎ লাইনে কাজের ক্ষেত্রে প্রশিক্ষিত ও দক্ষ জনবল প্রয়োজন হলেও মাহফুজারকে কেন এমন কাজে পাঠানো হয়েছিল তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা ।
তবে এ বিষয়ে পল্লী বিদ্যুৎ শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, “মাহফুজার খান ভ্যানচালক ডে-লেবার হিসেবে কর্মরত ছিলেন। তাকে আমরা কোনো কাজ দেইনি। সে বিদ্যুতের লাইন মেরামত করতে কেন গেল এবং তাকে কারা খুঁটিতে উঠিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। মরদেহ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে, মাহফুজারকে কে বা কারা বিদ্যুতের খুঁটিতে উঠিয়েছিল এবং কাজের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না—তদন্তের পর এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা