
মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ফাহমিদা (১৬) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাহারবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহমিদা সদর উপজেলার বাহারবাগ গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে। সে বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ৬৪ নম্বর পেয়েও অকৃতকার্য হয় ফাহমিদা। পরে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে সে। তবে পুনর্নিরীক্ষণের পর প্রকাশিত ফলাফলেও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ফাহমিদা। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সদর উপজেলার বাহারবাগ গ্রামে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply