1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বিশাল বহর নিয়ে বিজয় শোভাযাত্রায় যুবলীগের তুহিন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৯ বার পঠিত

সবচেয়ে বড় বহর নিয়ে বিজয় শোভাযাত্রায় যোগদান করলেন যুবলীগের যুগ্ম আহবায়ক পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাকিব হাসান তুহিন।

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য ‘বিজয় শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের নোমানী ময়দান থেকে বের হওয়া শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় মাগুরা সদরের ১৩ ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা-কর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে, বাঁশি বাজিয়ে, গরু ও ঘোড়ার গাড়ির সুসজ্জিত বহর নিয়ে অংশ নেয় ।এর আগে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগ সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলামসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা