1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় রড়ের পিটুনিতে অটো চালকের মৃত্যু

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২২৫ বার পঠিত

মাগুরায় সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় জনাব আলি নামে এক অটো চালককে দুই যুবক পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত জনাব আলি (৪৭) একই উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামের আকবর বিশ্বাসের ছেলে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত জনাব আলির পরিবার এবং এলাকাবাসী জানায়, কাঞ্চনপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে মিজানুর বেশ কিছুদিন ধরে পাশের গ্রাম পাকা কাঞ্চনপুরের একটি মেয়ের বাড়িতে গিয়ে নানাভাবে বিরক্ত করে আসছিলো। বিষয়টি জানাজানি হলে জনাব আলিসহ ওই গ্রামের লোকজন ৯ ডিসেম্বর মিজানুরকে আটকে মারধর দেয়। এ নিয়ে ওইদিন উভয় গ্রামের মাতবরদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। কিন্তু শনিবার বিকালে জনাব আলি নিজের অটো রিক্সায় যাত্রী নিয়ে পাকা কাঞ্চনপুর এলাকায় যাওয়ার পথে হামলার শিকার হয়। সে গ্রামের মসজিদের সামনে পৌঁছালে মিজানুর এবং মিঠুন নামে অপর এক যুবক গতিরোধ করে জনাব আলিকে লোহার রড দিয়ে বেধড়ক পিটুনী দেয়। এতে গুরুতর আহত জনাব আলিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।উভয় পক্ষের শালিস বৈঠকে উপস্থিত দবির হোসেন সহ নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

তবে সামাজিক দলাদলিতে বিভক্ত অপর একটি পক্ষ এই হত্যাকাণ্ডটি গ্রামের ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন।মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা গৌতম কুমার ঠাকুর বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা