1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ইয়াবাসহ যুবলীগ নেতা ও তাঁর স্ত্রী আটক

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২২৭ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলায় ইয়াবাসহ যুবলীগ নেতা মো. সোহেল রানা (৪০) ও তাঁর স্ত্রী রিয়া সুলতানাকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার রামনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সোহেল রানা শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত আবু বক্কর মোল্লার ছেলে ও কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিকান্দার আলী বলেন, ওই দম্পতি দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল রামনগর গ্রামে সোহেল রানার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় একাধিক প্যাকেটে রাখা ৫০ পিস ইয়াবাসহ সোহেল ও তাঁর স্ত্রী রিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোমবার সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান সোহেল রানার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি। তবে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বলেন, সোহেল কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। মাদকের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা থাকলে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অবশ্যই সোহেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা