1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা আইনজীবী সমিতির সভাপতি বাবলু সম্পাদক সংগ্রাম

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩২৪ বার পঠিত

মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা আইনজীবী সমিতির ২০২৩ বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রায় সকল পদেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রবিবার ১৫ ই জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি পদে বিজয়ী হন অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক পদে অ্যাভোকেট সাজিদুর রহমান সংগ্রাম।

১৫টি পদে অন্যান্য বিজয়ীরা হলেন সহসভাপতি মোঃ মশিউর রহমান , যুগ্মসম্পাদক (ফৌজদারী) বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী মনিরুল ইসলাম সিদ্দিকী, যুগ্মসম্পাদক (দেওয়ানী) শেখ মোঃ গোলাম নবী শাহীন।

ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিংকু রানি গুহ , হিসাব নিরীক্ষক মোহাম্মদ আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, গ্রন্থাগারিক সম্পাদক আয়ুব হোসেন সুরুজ।

নির্বাহী সদস্য পদে মোহাম্মদ আসলাম মিয়া,মোঃ হারুনার রশিদ, বাণীব্রত কুন্ডু,শ্রী অমিত কুমার মিত্র ,শামসুল হুদা চৌধুরী, মোঃ আইয়ুব হোসেন মোল্য বিজয়ী হয়েছেন।

মাগুরা আইনজীবী সমিতির ২৭০ জন আইনজীবী ভোটারের মধ্যে ২২৬ জন নির্বাচনে ভোট দেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য্য এ ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা