1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় প্রবাসী লেখক এম ইসলাম মাসুদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৮২ বার পঠিত

মাগুরায় প্রবাসী লেখক এম ইসলাম মাসুদের সাথে কবি, সাহিত্যিক,লেখক, গবেষক, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ শে জানুয়ারী মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ষ্টেড়িয়াম সংলগ্ন দি রয়েল কমিউনিটি এন্ড রেস্টুরেন্টে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলামের সভাপতিত্বে প্রফেসর জিল্লুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী লেখক এম ইসলাম মাসুদ। মতবিনিময় ও আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে, মোঃ আতিয়ার রহমান উপাধ্যক্ষ দারিয়াপুর ডিগ্রী কলেজ, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, শিকদার ওয়ালিউজ্জামান সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ অমরেশ বসু ডিগ্রী কলেজ, বিপুল কুমার রায় অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক ইংরেজি বিভাগ অমরেশ বসু ডিগ্রী কলেজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান,আতাউর রহমান সিনিয়র শিক্ষক বিজ্ঞান সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, মোশাররফ হোসেন লাইব্রেরী কর্মকর্তা বিশ্ব সাহিত্য কেন্দ্র। প্রবাসী লেখক এম ইসলাম মাসুদের মাকে নিয়ে লেখা কবিতাটি আবৃত্তি করে শোনান সপ্তক সাহিত্যের সদস্য এম কিউ জামান বিপ্লব,লেখকের “আছিয়া বেগমের একটি বছর” গল্পটি রিভিউ করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য মাহাথীর মোহাম্মদ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান উদ্দিন কোষাধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম মিলন, সদস্য শামীম শরীফ, মহসিন বিশ্বাস, সাইফুল ইসলাম, পাভেল বিশ্বাস, মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়, মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা শাখার সহ সভাপতি ওবায়দুর রহমান, প্রভাষক আলী আহসান আদর্শ কলেজ মাগুরা, মাওলানা আমজাদ হোসেন সভাপতি ইমাম পরিষদ মাগুরা, রেজাউল ইসলাম সহকারি অধ্যাপক বাংলা বিভাগ অমারেশ বসু ডিগ্রী কলেজ,খন্দকার বদরুল আহসান মিন্টু নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক টাউন হল মাগুরা, বিশিষ্ট কবি ও লেখক সাব্বির রহমান, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ মাগুরা জেলা সাধারণ সম্পাদক স্বপন পান্ডে প্রমুখ। এ ছাড়াও কবি, সাহিত্যক, লেখক,সংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা